Tiger

Sundarban

Way

Sundarban

Tree

Sundarban

Rivar

Sundarban

Saturday, September 28, 2013

সৃষ্টি লঘ্ন থেকে সুন্দরবন আমাদেরকে আগলে রেখেছে। অতীতে ও সুন্দরবন আমাদেরকে বিভিন্ন  বিপদ থেকে রক্ষা করেছে।ভবিষ্যতে ও নিজেদেরকে রক্ষার জন্য সুন্দরবন কে আমাদের প্রয়োজন।এই কথাগুলো বলছি কারণ যে যত যাই বলুক না কেন রামপাল প্রকল্প সুন্দরবন ক্ষতির সম্মুক্ষিন করবেই... নিচের  লেখা গুলো পড়লেই বুঝতে পারবেনঃ
  • ১... বাংলাদেশের পরিবেশবিদরা  এই প্রকল্পটিকে মারাত্মক হুমকি হিসেবে দেখছেন।এই প্রকল্পটি সুন্দরবনের ECO-SYSTEM কে ধ্বংস করবে।যা কিনা সুন্দরবনকে নিশ্চিতভাবে ধ্বংসের দিকে  ঠেলে দিবে।
  • ২...ভারতের এনটিপিসি কোম্পানি রামপাল প্রকল্পের মত করে ভারতেএকটি তাপ -বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল।কিন্তু পরবর্তীতে ভারত সরকার পরিবেশবিদদের চাপের মুখে ঐ প্রকল্পটিকে বাস্তবায়ন হতে দেয় নি
তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে আমাদের দেশের সরকার  কেন এ ধরনের প্রকল্পের অনুমোদন দিল????? :evil:
বিদ্যুৎ উৎপাদনের তো আরও উপায় রয়েছে কিন্তু তাই বলে সুন্দরবনকে ক্ষতি করেই কেন বিদ্যুৎ উৎপাদন করতে হবে? :-x
বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে সুন্দরবনের ক্ষতি ফেললে তা আর কখনোই পূরণ হবার নয়।
তাই এই ব্যাপারে সাধারন জনগন কে সচেতন করে তুলে যথাযথ পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা বোধ করছি এবং সকলেই যার যার নিজ নিজ অবস্থান থেকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি।
যে কোন প্রয়োজনে আমকে খুজে পাবেন ফেসবুকে

Monday, September 23, 2013


গত ২০ এপ্রিল ২০১৩ বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ), বাস-বায়ন চুক্তি (আইএ), যৌথ উদ্যোগ চুক্তির সম্পূরক (এসজেভিএ) স্বাক্ষরিত হয়। ভারতের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)এর যৌথ উদ্যোগে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য পরিবেশগত সমীক্ষা ছাড়াই মংলা সমুদ্রবন্দরের কাছে রামপালে এক হাজার ৮৩৪ একর জমি অধিগ্রহণ করে বালু ভরাটের কাজ করা শুরম্ন হয়।

বলা প্রয়োজন এটি রামপালে ১ম পর্যায়ের কেন্দ্র। পরবর্তীতে রামপালে ২য় পর্যায়ে একই ক্ষমতার আরও একটি কেন্দ্র বসানো হবে। প্রকল্পটি একটি যৌথ ব্যবসার অধীনে সম্পাদিত হবে। ভারত সরকারের একটি সংস'া হ"েছ একপক্ষ, বাংলাদেশ সরকারের একটি সংস'া হ"েছ অন্য পক্ষ। যৌথ ব্যবসাটি হবে অবিকল কুমীর-শেয়ালের ব্যবসার গল্পের মত। সকল সুযোগ-সুবিধা ও লাভ যাবে চতুর শেয়ালের ভাগে আর যত আবর্জনা, অসুবিধা ও লোকসান যাবে সব বোকা কুমীরের ভাগে।
এই প্রকল্প নিয়ে আমরা তিনটি গুর"তর সমস্যা শনাক্ত করেছি। প্রথমত, চুক্তি অসম ও অস্ব"ছ, দ্বিতীয়ত, এই প্রকল্পের জন্য যে স'ান নির্বাচন করা হয়েছে তাতে বাংলাদেশ ও বিশ্বের অমূল্য সম্পদ সুন্দরবন ভয়াবহ হুমকির মুখে। আর তৃতীয়ত, এই প্রকল্প বাস-বায়নের প্রথম থেকেই অনিয়ম, নিপীড়ন শুর" হয়েছে। প্রয়োজনীয় সমীক্ষার শর্তপূরণ না করেই জমি অধিগ্রহণ করে গোটা অঞ্চলে সন্ত্রাসী ও পুলিশ দিয়ে জোরপূর্বক গরিব মানুষদের উ"েছদ করা হয়েছে।
আমাদের প্রশ্ন, এই প্রকল্প যদি দেশের উন্নয়নের স্বার্থেই করা হবে তাহলে এতসব অনিয়ম, হুমকি জোরজুলুম, গোপনীয়তা আর অস্ব"ছতা কেন?

Sunday, September 22, 2013

রামপালে তৈরি হচ্ছে তাপ বিদ্যুৎকেন্দ্র । কিন্তু এটা বিশ্বের সবথেকে বড় ম্যনগ্রোফ বন সুন্দরবনের জন্য যে একটা হুমকি, তা বর্তমানে কেউ আমলে নিচ্ছে না, এই কারনেই আমাদের এই প্রতিবাদ । যদি রামপালে সত্যি সত্যি তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় তাহোলে এটা ধ্বংস করে দিতে পারে পুরো সুন্দরবনের প্রানিবৈচিত্র্যকে । কেন্দ্র থেকে অপসারিত আবর্জনা নদীহতে পৌঁছে যাবে সুন্দরবনে এবং এটা প্রানীদের ভিতর বয়ে আনতেপারে অনাকাংখিত মহামারি । সুন্দরবন বিখ্যাত তার অতিপরিচিত রয়েল বেঙ্গল টাইগারের জন্য, কিন্তু এই প্রকল্পে সেও রয়েছে বিপদের মধ্যে । একবার চিন্তা করুন ঢাকার পার্শ্ববর্তী নদী বুড়ীগঙ্গার কথা। এই নদীটা আগে কি ছিল আর এখন তার কি অবস্থা । আগে যে নদীর পানি মানুষের তৃষ্ণা মেটাত এখন তার অবস্থা কিরকম! রামপালে যদি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় তাহলে তার আবর্জনা সুন্দরবনের পার্শ্ববর্তী নদী পশুর এর কি পরিমান ক্ষতি করতে পারে তা অকল্পনীয় । এই নির্মল সুন্দর নদিটির ভবিষ্যৎকে আমরা অবহেলা করতে পারি না । তাই আসুন আমাদের সাথে এই প্রতিবাদে যুক্ত হউন!

এই ব্লগের লেখক যে কেউ হতে পারে--
-- শুধু তাকে সুন্দরবন সম্পর্কে ভালো ভালো পোস্ট করতে হবে
--- কোনো আস্লীল পোস্ট করা যাবে না
-- কোন প্রকার অ্যাড দেওয়া যাবে না

যে এইব্লগের লেখক হতে চান কমেন্টে তার জিমেইলটা লিখুন!
এরপর তাকে অ্যাড করা হবে!!

Friday, September 20, 2013

Plz,save the Sundarban.


Thursday, September 19, 2013